• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে জাল দলিলে জমি আত্মসাতের অভিযোগে সাব-রেজিস্ট্রারসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোর শহরের ঘোপ জেল রোডের ছয় শতক জমি জাল দলিলের মাধ্যমে আত্মসাৎ ও সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগে সাব-রেজিস্ট্রারসহ আটজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) ফজলে রাব্বী বাদী হয়ে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি করেন।
আসামিরা হলেন যশোরের সাব-রেজিস্ট্রার আমেনা বেগম, মোশারফ হোসেন, ফজলিয়ারা খাতুন, দলিলের সাক্ষী ফকরুল কবির বুলবুল, মহসিন, জামাল হোসেন, দলিল শনাক্তকারী ওমর ফারুক সাগর ও দলিল লেখক কাজী রুহুল কুদ্দুস।
মামলার অভিযোগে বলা হয়েছে, ফজলে রাব্বীর বাবার নামে থাকা জমির ছয় শতক আত্মসাতের উদ্দেশ্যে মোশারফ হোসেন ২০২০ সালে একটি জাল কবলা দলিল তৈরি করেন। এ নিয়ে আদালতে মামলা হলে জমি হস্তান্তর ও প্রকৃতি পরিবর্তনে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপরও আসামিরা পরস্পর যোগসাজশে ভুয়া ডিসিআর ব্যবহার করে ২০২৫ সালের ৬ আগস্ট ছয় শতক জমি তিন কোটি টাকা মূল্য দেখিয়ে দলিল রেজিস্ট্রি করেন বলে অভিযোগ করা হয়েছে।
বাদীর আইনজীবী দেবাশীষ দাস জানান, আদালত অভিযোগটি তদন্ত করে আগামী ৩ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd