
আহ্বান নিউজ:
যশোরের অভয়নগরে মালেক শেখ (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের মরিচা গ্রামের নিজ বাগানের গাছের মধ্যে তাঁর মরদেহ বসানো অবস্থায় পাওয়া যায়।
মালেক শেখ ওই গ্রামের ধলা শেখের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বাগানের গাছের মধ্যে মরদেহ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে ভাটপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।