• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর চৌগাছার সাবেক কাউন্সিলর শাহিন হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে চার্জশিট

Reporter Name / ৫০ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোরের চৌগাছার সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহিনুর রহমান শাহিন হত্যা মামলায় চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ। হত্যায় সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় মামলার অপর সাত আসামিকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) সালিমুল হক তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দেন।
চার্জশিটভুক্ত আসামিরা হলেন হুদা চৌগাছা গ্রামের মোবারক হোসেনের ছেলে শরিফুল ইসলাম কালু, ইসরাইল হোসেনের ছেলে টিপু, চাঁদপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে সাইফুল ইসলাম ফিকির এবং কুটিপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে নাহিদ।
মামলার এজাহার ও তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শাহিনুর রহমান চৌগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। তিনি উপজেলার কারিগরপাড়া গ্রামের মৃত এনায়েত আলীর ছেলে এবং এলাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হিসেবে পরিচিত ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর শাহিন ঢাকায় চলে যান। জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পর এলাকার পরিস্থিতি কিছুটা শান্ত হলে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি তিনি বাড়ি ফেরেন। ১৬ ফেব্রুয়ারি সকালে চুল কাটার জন্য বাড়ি থেকে বের হন তিনি। ফেরার পথে চৌগাছার ছুটিপুর বাসস্ট্যান্ডের কুটিপাড়া মোড়ে পৌঁছালে তাঁর ওপর হামলা হয়। হামলাকারীরা পেছন থেকে এসএস পাইপ দিয়ে তাঁর মাথায় আঘাত করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
গুরুতর আহত শাহিনুরকে প্রথমে চৌগাছা, পরে যশোর হয়ে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ ফেব্রুয়ারি তিনি মারা যান।
এ ঘটনায় তাঁর স্ত্রী ফাহিমা আক্তার মুক্তা ১১ জনের নাম উল্লেখ করে চৌগাছা থানায় হত্যা মামলা করেন।
তদন্ত সূত্রে জানা যায়, শাহিনের সঙ্গে আসামিদের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ও রাজনৈতিক দ্বন্দ্ব ছিল। তদন্তে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ পাওয়ায় চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে।
অন্যদিকে হত্যায় সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাইফুল ইসলাম, সালাউদ্দিন, হাসিবুল, জালাল উদ্দিন, মাফী, ফারুক হোসেন ও স্বপনের অব্যাহতি চেয়ে চার্জশিটে আবেদন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd