• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

অভয়নগরে এএসআইয়ের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ

Reporter Name / ২৪ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোরের অভয়নগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রায়হানের বিরুদ্ধে ঘুষ চাওয়া ও নেওয়ার অভিযোগ করেছেন এক নারী। তাঁকে সঠিক বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ২০ হাজার টাকা ঘুষ দাবি এবং সাড়ে ৬ হাজার টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছে। পাশাপাশি থানায় ডেকে অপমান ও গালিগালাজ করার অভিযোগও রয়েছে।
এ ঘটনায় প্রতিকার চেয়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) যশোরের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ফাল্গুনী আকুঞ্জী শাম্মী নামের ওই নারী। তিনি অভয়নগর উপজেলার গোয়াখোলা গ্রামের কাইজার উদ্দীন আকুঞ্জীর মেয়ে।
লিখিত অভিযোগে ফাল্গুনী উল্লেখ করেন, গত ২৭ আগস্ট তাঁর স্বামী গাজী খালিদসহ চারজনের বিরুদ্ধে অভয়নগর থানায় একটি অভিযোগ করেন তিনি। ওই অভিযোগের তদন্তের দায়িত্ব পান এএসআই রায়হান। ওই দিনই অভয়নগরের প্রফেসরপাড়া মোড়ে তাঁর সঙ্গে দেখা করে এএসআই রায়হান সঠিক বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ২০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে তিনি নগদ সাড়ে ৬ হাজার টাকা দেন এবং বাকি টাকা পরে দেওয়ার কথা জানান।
অভিযোগে আরও বলা হয়, গত ২৮ সেপ্টেম্বর উভয় পক্ষকে নিয়ে থানায় সালিশের আয়োজন করেন এএসআই রায়হান। সেখানে ফাল্গুনী ও তাঁর সাক্ষীরা উপস্থিত হলে তাঁদের অপমান ও গালিগালাজ করে থানা থেকে বের করে দেওয়া হয়।
এ ঘটনায় সঠিক বিচার না পাওয়ার অভিযোগ করে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন ফাল্গুনী।
অভিযোগের বিষয়ে এএসআই রায়হান বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি কোনো টাকা নেননি। অভিযোগের তদন্তে সত্যতা পাওয়া গেলে কর্তৃপক্ষ যে শাস্তি দেবে, তা তিনি মেনে নেবেন। বিষয়টি তদন্ত করা হলে প্রকৃত ঘটনা জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd