• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর জেনারেল হাসপাতালে সোনার চেইন চুরির অভিযোগে নারী আটক

Reporter Name / ২১ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক নারীর গলার সোনার চেইন চুরির চেষ্টার অভিযোগে আমেনা খাতুন (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। আটক আমেনা খাতুন ফরিদপুরের ভাঙ্গা থানার দাউসপাড়া এলাকার জুয়েল মিয়ার স্ত্রী।
অভিযোগকারী রাবেয়া খাতুন (৬০) ঝিনাইদহ সদর উপজেলার বৈয়ডাঙ্গা বাজার এলাকার মোকসেদ আলীর স্ত্রী। তিনি মেয়ের বাড়িতে বেড়াতে এসে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে যান। পরে টিকিট কাটার জন্য লাইনে দাঁড়ালে পেছন থেকে আমেনা খাতুন তাঁর গলার সোনার চেইন নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন রাবেয়া।
বিষয়টি টের পেয়ে রাবেয়া খাতুন তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। পরে হাসপাতালের আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা আমেনাকে হেফাজতে নেন। খবর পেয়ে কোতোয়ালি থানার পুরাতন কসবা ফাঁড়ির পুলিশ হাসপাতালে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
এ প্রসঙ্গে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ‌।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd