• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

অভয়নগরে জমি বিক্রিতে কমিশন দাবির অভিযোগে বিএনপি- যুবদলের ৫  নেতার বিরুদ্ধে আদালতে মামলা

Reporter Name / ৫৫ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

 আহ্বান নিউজ:
জমি বিক্রির ক্ষেত্রে কমিশন দাবির অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) যশোর শহরের পূর্ব বারান্দিপাড়ার হাবিবুল্লাহ সরদারের ছেলে সালাউদ্দীন বাদী হয়ে মামলা করেছেন।
আদালতের বিচারক অভিযোগটি আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী খালেদ হাসান।
মামলার আসামিরা হলো, অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল মোল্যা (৩৫), বনগ্রাম ওয়ার্ড বিএনপির সভাপতি মতিউর রহমান সুজা (৫০), সাধারণ সম্পাদক আহাদ আলী (৪৮), বনগ্রাম ওয়ার্ড যুবদলের সভাপতি কাদের মোল্যা (৫৫) ও সাধারণ সম্পাদক আসাদ (৪৮)।
মামলার অভিযোগে বাদী সালাউদ্দীন উল্লেখ করেন, তার পিতা অভয়নগর থানার প্রেমবাগ মৌজার ২৫১৭, ২৫০৩ ও ২৫২১ নম্বর দাগে ক্রয়সূত্রে ৪২ শতাংশ জমির মালিক। এছাড়া হেবা দলিলের মাধ্যমে বাদীরও ওই মৌজায় সম্পত্তি রয়েছে। কয়েক মাস ধরে জমি বিক্রির জন্য ক্রেতা খোঁজা ও আলোচনা করার সময় বিবাদীরা জমি বিক্রি করতে হলে প্রতি লাখে ১০ হাজার টাকা কমিশন দিতে হবে বলে দাবি করেন। কমিশন দিতে অস্বীকৃতি জানানোয় আসামিদের  সঙ্গে বাদীর বিরোধ সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় গত ২৫ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে আলাউদ্দিন সাক্ষীদের নিয়ে প্রেমবাগের বনগ্রামে গেলে আসামিরা তার বাড়ির সামনে পাকা রাস্তায় গিয়ে তাকে ডাকাডাকি করেন। সালাউদ্দিন  ও লোকজন বাইরে এলে আসামি সোহেল মোল্লা  গালিগালাজ করেন এবং  আসামি আহাদ আলী মারতে উদ্যত হন।  আসামিরা সালাউদ্দিন  ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে জমি বিক্রির ক্ষেত্রে কমিশন দেওয়ার জন্য চাপ দেন এবং অন্যথায় মিথ্যা মামলায় ফাঁসানো ও হত্যার হুমকি দেন। এ সময় স্থানীয় লোকজন জড়ো হলে আসামিরা চলে যান।
এ ঘটনায় সালাউদ্দিন  ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd