• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে ১৪ বছরের স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা

Reporter Name / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

আহবান নিউজ :
যশোরের অভয়নগরে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) অভয়নগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়।
মামলার এজাহার বলা হয়েছে, অপহৃত তনুশ্রী বিশ্বাস (১৪) খুলনার শিরোমণি থানার জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। তাকে মাসে এক লাখ টাকার বেশি আয় করা যাবে এমন কাজের প্রলোভন দেখিয়ে ফুসলানোর অভিযোগ রয়েছে।
অভিযোগে বলা হয়েছে, গত ২০ সেপ্টেম্বর দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নলামারা থমিকগ্রামে নিজ বাড়ির সামনে থেকে তনুশ্রীকে মোটরসাইকেলে করে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় রাতুল শেখ (২১),মুজাহিদ মোল্লা (২৩), তাজউদ্দিন শেখ (৫৫), রানী বেগম (৪৫),তমা খাতুন (১৯) ও সেকেন্দার শেখ (৪০)-এর নাম উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অপহরণে সহযোগিতার অভিযোগও করা হয়েছে।
অভয়নগর থানায় মামলা নম্বর ২৩, তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৬। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় করা হয়েছে। পুলিশ জানিয়েছে,বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd