আহবান নিউজ :
যশোর শহরতলীর মুড়ুলী মোড়ে মাছ চুরির অভিযোগে গণপিটুনির শিকার হয়ে বিল্লাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে মুড়ুলী মোড়ে এ ঘটনা ঘটে। আহত বিল্লাল হোসেন মনিরামপুর উপজেলার জামজামি গ্রামের আব্দুল আজিজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,একটি পুকুর থেকে মাছ চুরি করার সময় স্থানীয় লোকজন তাকে হাতেনাতে আটক করেন। পরে তাকে গণপিটুনি দেওয়া হয়। এতে তার মাথায় জখম হয়। পরে স্থানীয় এক ব্যক্তি তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
বর্তমানে বিল্লাল হোসেন হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কামুক্ত।