• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে চেতনানাশক স্প্রে করে ২৮ ভরি স্বর্ণ ও ৮০ হাজার টাকা চুরি

Reporter Name / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

আহবান নিউজ :
যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ধোপাখোলা গ্রামে চেতনানাশক স্প্রে করে এক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির মালিকের মা হামিদা বেগমকে অচেতন করে নগদ ৮০ হাজার টাকা ও ২৮ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে সংঘবদ্ধ চোরচক্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো একসময় চোরচক্র আব্দুল কাদেরের দুইতলা ভবনে প্রবেশ করে। পরে তারা ঘরের ভেতর চেতনানাশক স্প্রে করে হামিদা বেগমকে অচেতন করে মূল্যবান স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে বাড়ির কাজের মেয়ে বিষয়টি টের পেলে চুরির ঘটনা জানাজানি হয়। অচেতন অবস্থায় হামিদা বেগমকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর যশোর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd