• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে একজন আটক  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদকে দেখতে গেলেন অধ্যাপক নার্গিস বেগম যশোরে পারিবারিক কলহে গ্যাস ট্যাবলেট খেয়ে নারীর মৃত্যু যবিপ্রবিতে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ে সেমিনার, ফুল ফান্ডেড স্কলারশিপপ্রাপ্তদের সংবর্ধনা বাউবির ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন মোবাইল টাওয়ারের রেডিয়েশন ক্ষতিকর নয়: বিটিআরসি কমিশনার যশোর হাসপাতালে বৃদ্ধার গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগ, নারী আটক শার্শায় ৬ হাজার ইয়াবাসহ নারী গ্রেফতার যশোরে চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা ওয়াজেদ আলী মোড়ল আর নেই চাঁচড়া ইউনিয়নে শোকের ছায়া

যশোর হাসপাতালে বৃদ্ধার গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগ, নারী আটক

Reporter Name / ২ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

আহবান নিউজ :
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক বৃদ্ধার গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগে এক নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন লোকজন।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে হাসপাতালের করোনারি ইউনিটের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আর্জিনা চৌগাছা উপজেলার নারায়ণপুর গ্রামের আতিয়ার এর স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, করোনারি ইউনিটের সামনে অবস্থানকালে এক নারী হঠাৎ আর্জিনার গলায় থাকা স্বর্ণের চেইন টান দিয়ে খুলে পাশের আরেক নারীর হাতে তুলে দেন। পরে ওই নারী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় উপস্থিত জনতা চেইন টেনে নেওয়ার অভিযোগে অভিযুক্ত নারীকে আটক করেন।
আটক নারীর নাম মুন্নি। তিনি টাঙ্গাইল জেলার বাসিন্দা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, ঘটনার সঙ্গে জড়িত অপর নারীকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd