• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চুড়ামনকাটিতে হামলায় দুই যুবক আহত, হাসপাতালে ভর্তি দিঘলিয়ায় ট্রাকচাপায় তিনজন নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ যশোরে বাড়ির ছাদ থেকে পড়ে যুবক গুরুতর আহত বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে একজন আটক  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদকে দেখতে গেলেন অধ্যাপক নার্গিস বেগম যশোরে পারিবারিক কলহে গ্যাস ট্যাবলেট খেয়ে নারীর মৃত্যু যবিপ্রবিতে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ে সেমিনার, ফুল ফান্ডেড স্কলারশিপপ্রাপ্তদের সংবর্ধনা বাউবির ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন মোবাইল টাওয়ারের রেডিয়েশন ক্ষতিকর নয়: বিটিআরসি কমিশনার

যশোরে পৃথক দুই হামলায় নারী-যুবকসহ চারজন কুপিয়ে জখম

Reporter Name / ২ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

আহবান নিউজ :
যশোরে পূর্ব শত্রুতা ও পারিবারিক কলহকে কেন্দ্র করে পৃথক দুটি ঘটনায় নারী-যুবকসহ চারজন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ও রাতে শহরের বিভিন্ন এলাকায় এ দুটি ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রথম ঘটনায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের রেলগেট কলাবাগান এলাকায় পূর্ব শত্রুতার জেরে আয়তন নামে এক নারীর সঙ্গে একই এলাকার মুন্নার কথা কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে মুন্না ঘর থেকে হাসুয়া দা এনে মোহিতন (৪৫) ও ফাহিম (১৭)-কে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে বলে অভিযোগ রয়েছে। পরে স্বজনরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
অপর ঘটনায়, রাত সাড়ে ৮টার দিকে পুরাতন কসবা রায়পাড়া কাঠালতলা এলাকায় পারিবারিক কলহের জেরে মোফাজ্জেল হোসেন তাপস তার ছেলে তাহসিন হোসেন অন্তিম (১৯)-কে মারধর করেন বলে অভিযোগ। এ সময় অন্তিমকে রক্ষা করতে গেলে সাবেক স্ত্রী রাজিয়া সুলতানাও হামলার শিকার হন। অভিযোগ, একপর্যায়ে তাপস ধারালো দা দিয়ে মা-ছেলেকে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চারজনই চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd