• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে একজন আটক  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদকে দেখতে গেলেন অধ্যাপক নার্গিস বেগম যশোরে পারিবারিক কলহে গ্যাস ট্যাবলেট খেয়ে নারীর মৃত্যু যবিপ্রবিতে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ে সেমিনার, ফুল ফান্ডেড স্কলারশিপপ্রাপ্তদের সংবর্ধনা বাউবির ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন মোবাইল টাওয়ারের রেডিয়েশন ক্ষতিকর নয়: বিটিআরসি কমিশনার যশোর হাসপাতালে বৃদ্ধার গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগ, নারী আটক শার্শায় ৬ হাজার ইয়াবাসহ নারী গ্রেফতার যশোরে চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা ওয়াজেদ আলী মোড়ল আর নেই চাঁচড়া ইউনিয়নে শোকের ছায়া

যশোরের অভয়নগরে বাড়তি দামে সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name / ১০ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

আহবান নিউজ :

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে যশোরের অভয়নগরে দুই সার ব্যবসায়ীকে দশ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে রবিবার (২ আগস্ট) রাত আটটার দিকে মরিচা ও শুভরাড়া বালুরঘাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. খায়রুজ্জামান জানান, সরকারি টিএসপি সার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির দায়ে বাঘুটিয়া ইউনিয়নের মরিচা বাজারের মেসার্স মাসুদ-মামুন ট্রেডার্সের মালিক মাসুদ মোল্যাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অপরাধে শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া বালুরঘাট বাজারের মেসার্স ভাই ভাই কৃষি স্টোরের মালিক রিয়াজ উদ্দীনকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, এক হাজার ৩৫০ টাকা মূল্যের এক বস্তা (৫০ কেজি) সরকারি টিএসপি সার কৃষকদের কাছে দুই হাজার ৩০০ টাকায় বিক্রি করা হচ্ছিল। বিষয়টি জানার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই সার ব্যবসায়ীকে মোট দশ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd