• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

আহবান নিউজ :
সাংবাদিকদের পেশাগত অধিকার, সাংগঠনিক কার্যক্রম এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক ইউনিয়ন যশোরের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) প্রেসক্লাব যশোরের গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান। সভায় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং চলমান বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে সাংবাদিকদের দায়িত্বশীলতা, পেশাগত নৈতিকতা এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক, লেখক ও গবেষক বেনজিন খান, প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবির, সাবেক সভাপতি নুর ইসলাম, তৌহিদ জামান, সাইফুর রহমান সাইফ, সরোয়ার‌ হোসেন, এস এম সোহেল এবং তৌহিদ মনি।
বক্তারা সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া সংগঠনের কার্যক্রমকে আরও কার্যকর ও বেগবান করতে বিভিন্ন সাংগঠনিক বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd