• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে জিতুকে কুপিয়ে জখম,ঢাকায় রেফার

Reporter Name / ৬৭ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

হবান নিউজ :

 যশোর শহরের বারান্দিপাড়া ফুলতলা মোড় এলাকায়  একাধিক মামলার আসামি জিতু (৩৫) অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় গুরুতর জখম হয়েছেন। তিনি শহরের মোল্লাপাড়া এলাকার সিরাজুল ইসলাম সিরার ছেলে।

বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে বারান্দিপাড়া ফুলতলা মোড়ে জিতুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুম বিল্লাহ জানান, জিতুর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য রাত প্রায় ১টার দিকে তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুম খান জানান, জিতু হত্যা, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলাসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় প্রায় এক ডজন মামলা রয়েছে।

হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd