• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে চার দফা দাবিতে পল্লী বিদ্যুৎ কর্মীদের বিক্ষোভ, ছুটির দরখাস্ত জমা

Reporter Name / ৩৫৮ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

চার দফা দাবিতে বিক্ষোভ শেষে অনির্দিষ্টকালের জন্য ছুটির দরখাস্ত জমা দিয়েছে যশোরের পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা। পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের ঘোষিত অনির্দিষ্টকালের গণছুটি কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১১টায় তারা ছুটির দরখাস্ত জমা দেন।

পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা পল্লী বিদ্যুতের সংস্কার, দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা, চাকরি বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধের দাবিতে আন্দোলন করে আসছেন। একাধিকবার কমিটি গঠনসহ সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে নানামুখি আশ্বাস দেওয়া হলেও কিছুই বাস্তবায়ন করেনি বিদ্যুৎ মন্ত্রণালয়। উপরন্তু আন্দোলনের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতি, বদলি, বরখাস্তসহ নানা শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে হয়রানি করছে। এ অবস্থায় দাবি আদায়ে তারা আজ সকালে কর্মস্থলে এসে বিক্ষোভ ও মিছিল করেন। পরে তারা অনির্দিষ্টকালের জন্য গণছুটির দরখাস্ত জমা দেন। আন্দোলনকারী জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd