• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে ৪৯ বিজিবির অভিযানে ৭ কোটি

Reporter Name / ৬২ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

শহিদ জয়, যশোর :
যশোর বিজিবি দুই চোরাকারবারিকে আটক ও তাদের কাছ থেকে ৭ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৬৪১ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার হয়েছে।যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এ অভিযান চালায়।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এক প্রেস ব্রিফিংয়ে জানান, শনিবার (২০ জুন) রাত দুইটার সময় যশোর-নড়াইল মহাসড়কে যশোর ব্যাটালিয়নের ১নং গেইটের সামনে একটি বিশেষ আভিযানিক টহল দল অভিযান চালায়।
অভিযানে একটি প্রাইভেট কার তল্লাশি করে ৩১টি স্বর্ণের বারসহ যার ওজন ৩ কেজি ৬৪১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৭ কোটি ১৩ লাখ ৪৫ হাজার টাকা বলে জানানো হয়েছে। একই সঙ্গে ৫৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি প্রাইভেট কার, ৩৬ হাজার টাকা মূল্যের ৩টি মোবাইল ফোন এবং ৪ হাজার ৮১৫ টাকা নগদ অর্থ জব্দ করা হয়।
পরবর্তীতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক পরীক্ষায় স্বর্ণগুলো খাঁটি বলে নিশ্চিত করা হয়। সব মিলিয়ে জব্দকৃত সম্পদের মোট বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৭ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ২১০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, তারা ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন স্থান হয়ে যশোরের ওপর দিয়ে বেনাপোল স্থলবন্দর ব্যবহার করে ভারতে পাচারের পরিকল্পনা করেছিল।
আটক আসামিরা হচ্ছে, নড়াইল জেলার নড়াগাতি থানার খাসিআল গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে খন্দকার মাহাবুবুল হক (৪৫),ও যশোর সদর উপজেলা বালিডয়া ভেকুটিয়া গ্রামের সানু মিয়ার ছেলে মো. আনিস (৩৬)।
বিজিবি আরো জানায়, আটককৃত আসামি, উদ্ধারকৃত স্বর্ণ, প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ টাকা যশোর কোতোয়ালি থানায় হস্তান্তরের মাধ্যমে যশোর ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে ৪৯ বিজিবির পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, প্রেসব্রিফিং এসব তথ্য জানানো হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd