• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]

যশোরে জমিজমা বিরোধে ছেলের হামলায় আহত পিতা 

Reporter Name / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

আহবান নিউজ :

যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবাকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তারই ছেলের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বাহাদুরপুর গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত তরিকুল ইসলাম (৫৫) ওই গ্রামের মৃত আহাদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে তরিকুল ইসলামের ছেলে সোহান (২৮) ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে তার বাবার মাথায় কোপ দেয়। এতে তিনি রক্তাক্ত জখম হন।

পরবর্তীতে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd