• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]

প্রগতি আদর্শ মাদ্রাসার ‘ট্যালেন্ট ফেস্ট ও মিনি টুর-২০২৬’ সম্পন্ন

Reporter Name / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

আহবান নিউজ :

শিশুদের মেধা ও সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে যশোরের বাহাদুরপুর জেস গার্ডেন পার্কে বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘প্রগতি ট্যালেন্ট ফেস্ট অ্যান্ড মিনি টুর-২০২৬’। প্রগতি আদর্শ মাদ্রাসা, যশোরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও পরিচালনা পর্ষদের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মাদ্রাসার সহ-সভাপতি মুন্সি নাজমুল হোসেনের সভাপতিত্বে এবং প্রিন্সিপাল কে এম আশরাফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক মাওলানা আলমগীর হোসাইনসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল ‘পিকচার, লেটার ও ডিজিট আইকিউ ট্যালেন্ট টেস্ট’, আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, ‘মায়ের কাছে চিঠি লেখা (আমার স্বপ্ন)’ শীর্ষক রচনা প্রতিযোগিতা এবং ‘মাতা-পিতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য’ বইয়ের ওপর কুইজ প্রতিযোগিতা। এছাড়া ছোট শিশুদের জন্য আয়োজন করা হয় ‘ফুল কুড়ানো’ প্রতিযোগিতা।

শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। অভিভাবকদের জন্য ‘বাবা-মা কে সেরা’ এবং ‘প্রগতি মাদ্রাসাই সেরা’ বিষয়ে তিন মিনিটের সংক্ষিপ্ত বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

সভাপতির বক্তব্যে মুন্সি নাজমুল হোসেন বলেন, “শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, শিশুদের মানসিক বিকাশ ও নৈতিক চরিত্র গঠনে সহশিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

মাদ্রাসার প্রিন্সিপাল কে এম আশরাফুল ইসলাম এ আয়োজন সফল করতে সহযোগিতার জন্য সকল শিক্ষক ও অভিভাবকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ভবিষ্যতেও শিশুদের মেধা বিকাশে প্রগতি আদর্শ মাদ্রাসা এ ধরনের ব্যতিক্রমী আয়োজন অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd