• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন৩৩ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত  যশোর জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত যশোরের অভয়নগরে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা  যশোর শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন যশোরে মাটির কলসে কোরেক্স, চৌগাছায় এসকাফ সিরাপসহ আটক ২ আদালতের বারান্দায় বাদীকে মারধর, পাঁচ আসামির কারাদণ্ড যশোরে এক নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক যশোরে ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, নারী আটক যশোরে নকল সিগারেট বিক্রির অভিযোগে দোকানিকে জরিমানা যশোর শার্শার কায়বা সীমান্তে বিজিবির অভিযানে ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ১ যশোর জেনারেল হাসপাতালের মহিলা ওয়ার্ডে অগ্নিকাণ্ড,বড় ক্ষয়ক্ষতি হয়নি

যশোরে মাটির কলসে কোরেক্স, চৌগাছায় এসকাফ সিরাপসহ আটক ২

Reporter Name / ৭ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;

শহিদ জয়, যশোর :

যশোরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার এবং দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৬ জুন) রাত এগারোটার দিকে যশোর শহরের শঙ্করপুর এলাকায় র‌্যাব এবং সকালে চৌগাছা উপজেলার মনমতপুর ভাটাপাড়া এলাকায় ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শংকরপুর জমাদ্দার পাড়া ছোটনের মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. মশিউর আলমকে আটক করা হয়। তার দেখানো মতে মাটির নিচে বিশেষ কৌশলে পুঁতে রাখা পাঁচটি মাটির কলস উদ্ধার করা হয়। পরে কলসগুলো ভেঙে ভেতর থেকে ১৩১ বোতল ভারতীয় নিষিদ্ধ কোরেক্স সিরাপ জব্দ করা হয়।

গ্রেপ্তার মশিউর আলম ওই এলাকার তফসির উদ্দিন বিশ্বাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি আগে নিজেই মাদকাসক্ত ছিলেন। পরে কোরেক্স সিরাপের কারবার শুরু করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে মাটির নিচে কলসে মাদক মজুদ করে রাখতেন। র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বি প্রিন্স জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

অন্যদিকে, একই দিন সকালে চৌগাছা উপজেলার মনমতপুর ভাটাপাড়ায় অভিযান চালিয়ে ৪২ বোতল অবৈধ এসকাফ কফ সিরাপসহ আতিয়ার মন্ডল (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

ডিবি সূত্র জানায় গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আতিয়ার মন্ডলকে আটক করা হয়। এ সময় অপর এক ব্যক্তি পালিয়ে যায়। পরে আতিয়ারের হাতে থাকা একটি নাইলনের ব্যাগ তল্লাশি করে ৪২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।

আটক আতিয়ার মন্ডল শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের কাশিপুর পশ্চিমপাড়া গ্রামের সুলতান মন্ডলের ছেলে। পলাতক ব্যক্তির নাম বিপুল (৩৫), তার বাড়ি চৌগাছা উপজেলার মাশিলা এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd