
আহবান নিউজ :
যশোর সদরের বসুন্দিয়ায় এক নারীকে ধর্ষণের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
ভুক্তভোগী যশোরের অভয়নগরের দিয়াপাড়া গ্রামের নারী কোতোয়ালি মডেল থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, গত ১৫ জুন দুপুরে পূর্ব পরিচিত আব্দুল্লাহ আল মামুন তাকে মোবাইল ফোনে বসুন্দিয়া মোড়ে আসতে বলেন। পরে সেখানে দেখা হলে অভিযুক্ত তাকে সঙ্গে নিয়ে কৌশলে গাইদগাছি গ্রামের একটি মেহগনি বাগানে যান। সেখানে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগী বিষয়টি স্থানীয় লোকজনকে জানান এবং থানায় অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোতোয়ালি থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোফাজ্জেল হোসেন জানান, মঙ্গলবার মধ্যরাতে বসুন্দিয়া মোড় এলাকা থেকে আব্দুল্লাহ আল মামুনকে আটক করা হয়।