• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িতে বোমা হামলা,এলাকায় আতঙ্ক

Reporter Name / ৪৮ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক ব্যক্তির বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৫ জুন) দিবাগত রাত সোয়া ১২ টার দিকে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ জানায়, শহরের খোলাডাঙ্গা এলাকার শামীম ও রোড বাচ্চু গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শামীমের বাড়িতে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, রোড বাচ্চু, মেহেদী, অন্তর, কুটি, শাওন, বিপ্লব ও রাকিবসহ ১০ থেকে ১৫ জনের একটি দল হামলায় অংশ নেয়। এ সময় তারা বাড়ির সামনে ও আশপাশে পরপর কয়েকটি ককটেল বা বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ ঘটায় বলে স্থানীয়রা দাবি করেন।
বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোন আহতর খবর পাওয়া যায়নি।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মাসুম খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd