• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে সিআইডির ওপর হামলার ঘটনায় এবার জঙ্গলবাধালের ইব্রাহিম আটক 

Reporter Name / ১৮০ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

যশোরের রাজারহাটে সিআইডি পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাওনের পর এবার বসুন্দিয়ার জঙ্গলবাধাল গ্রামের ইব্রাহিমকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। তাকেও ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করেছে পুলিশ। শুক্রবার রাত আটটার পর বসুন্দিয়ার মোড় থেকে তাকে আটক করা হয়েছে । ইব্রাহিম জঙ্গলবাধাল গ্রামের সালাম হোসাইনের ছেলে। বিষয়টি মামলার তদন্ত কর্মকর্তা এসআই কামরুজ্জামান নিশ্চিত করেছেন। আগামীকাল শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

এর আগে বৃহস্পতিবার রাতে শাওন নামের আরেক আসামিকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। আটক শাওন সরদার খুলনার ডুমুরিয়া হাসানপুর গ্রামের আব্দুল খালেক সরদারের ছেলে। তিনি রাজারহাটের ওই বিরিয়ানির দোকানে থাকতেন। সিআইডি সদস্য শহিদুলকে রশি দিয়ে হত্যার চেষ্টা করেছিল বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।

উল্লেখ্য, বুধবার বিকেলে যশোরে সিআইডি পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রাজারহাটের তুষার সরদারসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়। তুষারকে ২০ পিস ইয়াবাসহ আটকের পর তার সহযোগীরা সিআইডি টিমের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় দুইজন আটক হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন প্রধান অভিযুক্ত তুষার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd