• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]

অসুস্থ শিশুর চিকিৎসায় সহায়তার আশ্বাস স্থানীয় সমাজ কল্যাণ সংগঠনের

Reporter Name / ১২ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোর শহরতলীর ঝুমঝুম্পুর এলাকার এক অসুস্থ শিশুর চিকিৎসায় সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় সমাজ কল্যাণ সংগঠন। আজ সংগঠনের নেতৃবৃন্দ শিশুটির বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থা পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
পরিবার সূত্রে জানা যায়, মো. জুবায়ের হোসেন নামের শিশুটি ঝুমঝুম্পুরের মোহাম্মাদিয়া হাফেজিয়া বালক-বালিকা কওমী মাদ্রাসার হেফজ বিভাগে অধ্যয়নরত। তার বাবা মো. মুজাম্মেল হোসেন একজন ভ্যানচালক এবং মা মনিরা বেগম গৃহিণী। দীর্ঘদিন ধরে অসুস্থ জুবায়েরের চিকিৎসা ও ওষুধ বাবদ প্রতি মাসে প্রায় ৪২ হাজার টাকা ব্যয় হচ্ছে। আর্থিক সংকটের কারণে পরিবারের পক্ষে এ ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে।
জুবায়েরের বাবা জানান, সন্তানের চিকিৎসা অব্যাহত রাখতে তিনি সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের সহযোগিতা কামনা করছেন। তিনি বলেন, সামান্য আর্থিক সহায়তাও তার সন্তানের চিকিৎসা চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিদর্শন শেষে সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি আল-আমিন ইসলাম সামি বলেন, সংগঠনটি তাদের সামর্থ্য অনুযায়ী পরিবারের পাশে থাকবে। আগামী ২০ জুন সংগঠনের সদস্যদের সহযোগিতায় শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে বলেও তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুবায়ের রহমান, শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এম এম হাসনাতুল ইসলাম রাতুল, প্রচার সম্পাদক মো. সোহাগ হোসেন, সদস্য সচিব মনিরুল ইসলাম হিমেল, সহ-সদস্য সচিব তাসনিমুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক এ সংগঠনটি দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের সহায়তা, রক্তদান কর্মসূচি এবং বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে সংগঠনটির কার্যনির্বাহী সহ ৩০ জন সদস্য রয়েছে। ভবিষ্যতে সারাদেশে তাদের কার্যক্রম বিস্তারের পরিকল্পনা রয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd