• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
  • [gtranslate]

যশোরে বিজিবির অভিযানে ৪ হাজার ৮৩৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

Reporter Name / ৩৬ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোর শহরের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৮৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। এ সময় মাদক বিক্রির নগদ অর্থ ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
রোববার (১৪ জুন) বিকেলে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
আটকরা হলেন সাতক্ষীরা জেলার দহাকুলা এলাকার রোকনুজ্জামান (২২) এবং কলারোয়া উপজেলার রামভদ্রপুর এলাকার মো. আক্তারুর ইসলাম (৪৬)।
পরে তাদের দেহ তল্লাশি করে রোকনুজ্জামানের কাছ থেকে ১ হাজার পিস এবং আক্তারুর ইসলামের কাছ থেকে ৩ হাজার ৮৩৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ ৪ হাজার ৮৩৭ পিস, যার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৫১ হাজার ১০০ টাকা।
এছাড়া তাদের কাছ থেকে মাদক বিক্রির ২ হাজার ৮৪৭ টাকা নগদ অর্থ এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ইয়াবা ক্রয়-বিক্রয়ের মাধ্যমে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(খ)/২৬(১) ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd