• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর বিদেশে পাঠানোর নামে পাঁচ লক্ষাধিক টাকা ধার নিয়ে প্রতারণাঃ থানায় অভিযোগ

Reporter Name / ৬৪ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোর মণিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামে বিদেশে যাওয়ার জন্য ধার নেওয়া প্রায় ৫ লাখ ৭৫ হাজার টাকা ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় পাওনাদার নারী মনিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, যশোরের মনিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামের বাসিন্দা ইকবাল হোসেনের স্ত্রী নারগিস খাতুন তার প্রতিবেশী আব্দুল করিমের ছেলে নজরুলকে বিদেশে যাওয়ার জন্য বিভিন্ন সময়ে এনজিও থেকে ঋণ নিয়ে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা ধার দেন। পরে কম্বোডিয়ায় অবস্থানকালে নজরুল হোসেন ওই টাকার একটি অংশ পরিশোধ করেন। তবে বাকি টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় ২০২৫ সালের ২২ অক্টোবর পুনরায় এনজিও থেকে ঋণ নিয়ে তাকে আরও ৫ লাখ ৭৫ হাজার টাকা দেওয়া হয়।
নারগিস খাতুনের দাবি,পূর্বের পাওনা কিছু টাকা পরিশোধ করলেও বর্তমানে নজরুল হোসেনের কাছে তার ৫ লাখ ৭৫ হাজার টাকা পাওনা রয়েছে। বিদেশ থেকে দেশে ফেরার পর থেকে তিনি আর কোনো টাকা পরিশোধ করেননি। একাধিকবার টাকা ফেরত চাওয়া হলেও নানা অজুহাতে সময়ক্ষেপণ করে আসছেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, স্থানীয়ভাবে একাধিকবার শালিস ও মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান হয়নি। সর্বশেষ গত ২০ মে সকালে মোবাইল ফোনে পাওনা টাকা চাইলে অভিযুক্ত ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং টাকা দেবেন না বলে হুমকি দেন। পাশাপাশি মারধর ও প্রাণনাশের ভয়ভীতিও দেখানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
 স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ায় পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নারগিস খাতুন।
এ বিষয়ে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সাঈদ এর কাছে বিষয়টি জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টি তদন্তের জন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd