• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
  • [gtranslate]

যশোর চৌগাছায় যুবলীগ নেতা আটক

Reporter Name / ১৪ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোর চৌগাছা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ওয়ার্ড যুবলীগের সভাপতিকে আটক করা হয়েছে।
বুধবার (১০ জুন) দিবাগত রাত পৌনে একটার দিকে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ নম্বর স্বরূপদাহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আশরাফ হোসেন (৪৩)-কে আটক করে চৌগাছা থানা পুলিশ। তিনি উপজেলার চুটারহুদা গ্রামের ফজলুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নাশকতার ঘটনায় ইন্ধন ও সম্পৃক্ততার অভিযোগে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় চৌগাছা থানার মামলা নং-১৩, তারিখ ২১/১২/২০২৫। সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

শহিদ জয়
যশোর
১০/৬/২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd