• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরের কেশবপুরে ছাগলে পাটগাছ খাওয়াকে কেন্দ্র করে নারীকে কুপিয়ে জখম

Reporter Name / ৭৬ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

আহবান নিউজ :

ছাগলে পাটগাছ খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে যশোরের কেশবপুরে এক নারীকে দা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৯ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

আহত শাহনাজ পারভীন (২৬) বেলকাটি গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী। তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহনাজ পারভীন মাঠের পাশে রাস্তার ধারে একটি ছাগল বেঁধে রেখে বাড়িতে যান। পরে ছাগলটি খুঁটি উপড়ে পাশের জমিতে ঢুকে পাটগাছ খেতে শুরু করে। এ সময় প্রতিবেশী আয়শা বেগম (৩২) ছাগলটি ধরে নিজের বাড়িতে বেঁধে রাখেন।

পরে শাহনাজ তার ছাগল খুঁজতে গিয়ে জানতে পারেন, পাটগাছ খাওয়ার কারণে আয়শা বেগম ছাগলটি আটকে রেখেছেন। এ নিয়ে মঙ্গলবার দুপুরে তিনি আয়শার বাড়িতে গিয়ে ছাগল ফেরত চাইলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়ার সৃষ্টি হয়। একপর্যায়ে আয়শা বেগম দা দিয়ে শাহনাজের কপালে কোপ দিলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন আহত শাহনাজকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় অভিযুক্ত আয়শা বেগম বেলকাটি গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী। কেশবপুর থানা পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd