• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে স্ত্রী হত্যায় স্বামীর বিরুদ্ধে মামলা, উদ্ধার হলো হত্যার অস্ত্র

Reporter Name / ৮৩ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

আহবান নিউজ :

যশোর সদর উপজেলার শেখহাটি তমালতলায় গৃহবধূ ছামিনা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় স্বামী সুজনের বিরুদ্ধে কোতয়ালি থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে সোমবার রাতে মামলাটি করেন।

কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, মামলার পর পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করেছে। মামলার তদন্ত কার্যক্রমও চলমান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার ভোর সাড়ে ৫টার দিকে পারিবারিক বিরোধের জেরে শেখহাটি তমালতলার নিজ বাসায় স্ত্রী ছামিনা আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন সুজন। ঘটনার পর তিনি নিজের শরীরেও ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd