• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
  • [gtranslate]

যশোর বেনাপোলে ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেফতারের দাবি

Reporter Name / ১৬ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

আহবান নিউজ :
গুলি করে হত্যা চেষ্টাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বেনাপোলের ব্যবসায়ী সোহাগ হোসেন। একইসাথে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। আজ রোববার প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
বেনাপোলের বড়আঁচড়া গ্রামের মৃত হায়দার আলীর ছেলে সোহাগ হোসেন সংবাদ সম্মেলনে জানান, গত ৫ জুন রাত ১০টার দিকে তিনি অফিস থেকে বাসায় ফেরেন। এরপর ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র সন্ত্রাসী দল তার বাসার সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা তার ঘরের জানালা ও দরজা লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। হামলাকারীদের ছোড়া একটি গুলি জানালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে দেয়ালে আঘাত করে এবং আরও কয়েকটি গুলি ঘরের বিভিন্ন অংশে লাগে। আল্লাহর অশেষ রহমতে তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে আসেন এবং বেনাপোল পোর্ট থানা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুলির খোসাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করে।
তিনি আরও জানান, এটি কোনো বিচ্ছিন্ন বা আকস্মিক ঘটনা নয়। তিনি আবু সাঈদ নামে সাইদুর রহমান সাইদের কাছে ব্যবসায়ের প্রায় ৪৯ লাখ টাকা পান। ওই টাকা ফেরত দেয়ার কথা থাকলেও ফেরত না দিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় সাঈদসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১২/১৩ জনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন তিনি।
সংবাদ সম্মেলনে সোহাগ আরো জানান, বর্তমানে তিনি স্ত্রী, সন্তান এবং পরিবারের অন্য সদস্যরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। ঘরের বাইরে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না এবং পুনরায় হামলার আশঙ্কায় ভুগছেন। এজন্য নিজ পরিবারের নিরাপত্তার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলার সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে গ্রেফতারের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী সোহাগ হোসেনের সাথে তার ভাই রফিকুল ইসলাম ও আইয়ুব হোসেন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd