• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
  • [gtranslate]

যশোরে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় বিএনপি অফিসে ভাঙচুর, তদন্তে পুলিশ

Reporter Name / ১৮ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) রাত আনুমানিক ২টা থেকে ৪টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা অফিসে থাকা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও ছবির ফ্রেম ভাঙচুর করে।
অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি সম্বলিত ব্যানার ছিঁড়ে ফেলে। এছাড়া বিভিন্ন ছবির ফ্রেম ভাঙচুর করা হয়। কার্যালয়ে থাকা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং তার পিতা মরহুম তরিকুল ইসলামের ছবিও মেঝেতে ফেলে রাখা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।
কোতোয়ালি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd