• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর বাঘারপাড়ায় ঝটিকা মিছিল, ৬ জনকে পুলিশের কাছে সোপর্দ

Reporter Name / ৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোরের বাঘারপাড়া উপজেলায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা বলে অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয়দের সন্দেহে আটক ৬ জনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেল চারটার দিকে যশোর-নড়াইল মহাসড়কের বাঘারপাড়া উপজেলার রুস্তমপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেনের নেতৃত্বে ৪ থেকে ৫টি হাইএস মাইক্রোবাসে করে ৩০ থেকে ৪০ জনের একটি দল সেখানে এসে সংক্ষিপ্ত মিছিল বের করে। মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে কয়েক মিনিট অবস্থান করার পর দ্রুত স্থান ত্যাগ করে।
এদিকে মিছিল শেষে ভ্যানে করে যাওয়ার সময় স্থানীয় বিএনপি-সমর্থিত লোকজন ৬ জনকে ছাত্রলীগের কর্মী সন্দেহে আটক করে। পরে তাদের বাঘারপাড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয় ও ঘটনার সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আটকের বিষয় প্রসঙ্গে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ শাহজালালের মুঠোফোনে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd