• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২ যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

যশোর কেশবপুরে পুলিশের অভিযানে নারীসহ ১১ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

Reporter Name / ৮২ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোর কেশবপুরে বিশেষ অভিযান চালিয়ে এক নারীসহ ১১ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে,কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোছাঃ রোকসানা খাতুনের নির্দেশে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।
অভিযানে গ্রেফতারকৃত আসামিরা হচ্ছে ভোগতি-নরেন্দ্রপুর গ্রামের মিজানুর রহমান (৪৩), মাগুরাডাঙ্গা গ্রামের বেল্লাল হোসেন (৩১), বড়পাথরা গ্রামের তুহিন মোল্লা, ছোটপাথরা গ্রামের শরিফুল ইসলাম (৪৬), কমলাপুর গ্রামের সাদ্দাম হোসেন (৩৩),বাগদা গ্রামের জামাল হোসেন (৩৩) এবং বিদ্যানন্দকাটি গ্রামের রিনা বেগম (৪৩)।
এছাড়া চিংড়া পুলিশ ক্যাম্পের পুলিশ অভিযান চালিয়ে মেহেরপুর গ্রামের লিয়াকত মোল্লা (৫০), রুহুল কুদ্দুস (৪০), মোকলেছুর রহমান (২৮) এবং সিহাব মোল্লা (১৮)কে গ্রেফতার করেন।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোছা.রোকসানা খাতুন বলেন, ওয়ারেন্টভুক্ত এক নারীসহ ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd