• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

অসুস্থ বিএনপি নেতা অ্যাডভোকেট মুজিবর রহমানকে দেখতে হাসপাতালে নার্গিস বেগম

Reporter Name / ৭৯ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

আহবান নিউজ :
জটিল কিডনি রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও ইউরেমিক এনকেফালোপ্যাথিতে আক্রান্ত বিএনপি নেতা অ্যাডভোকেট মুজিবর রহমানের চিকিৎসার খোঁজখবর নিতে যশোরের একটি বেসরকারি হাসপাতালে যান বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
রোববার (১ জুন) সন্ধ্যায় তিনি হাসপাতালে গিয়ে অ্যাডভোকেট মুজিবর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি ও যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন অ্যাডভোকেট মুজিবর রহমান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd