• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে দুই শিশু আহত

Reporter Name / ১০১ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

শহিদ জয়, যশোর :
যশোর শহরের ধর্মতলা খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকায় কুড়িয়ে পাওয়া বোমা সদৃশ বস্তু নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে দুই শিশু গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) বিকেল সাড়ে ৩টার দিকে কামগাজী পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণে শিশু দুটির হাত, মুখমণ্ডল, বুক ও চোখ ঝলসে গেছে।
আহতরা হলো ওই এলাকার রাজীব খানের ছেলে রেজওয়ান (৭) এবং ইয়াসিনের ছেলে ইসমাইল ওরফে সিয়াম (৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে খেলাধুলার সময় দুই শিশু পুকুরপাড়ে একটি বোমা সদৃশ বস্তু দেখতে পায়। পরে খেলার ছলে সেটি হাতে নেওয়ার পর অসাবধানতাবশত বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
আহত শিশু রেজওয়ানের মা বৃষ্টি বেগম বলেন, “আমার ছেলের বুক, চোখ ও হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কীভাবে তার চিকিৎসা করাবো জানি না। আল্লাহ আমাদের কপালে কী লিখেছেন তাও জানি না।”
হাসপাতালের চিকিৎসকরা জানান, আহত রেজওয়ানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। অপর শিশু সিয়াম যশোর জেনারেল হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে। বিস্ফোরণে তাদের হাত ও মুখমণ্ডল ঝলসে গেছে এবং চোখেও গুরুতর আঘাত লেগেছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুম খান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কারা ওই স্থানে বোমা সদৃশ বস্তুটি রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd