• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে দুই শিশু আহত যশোরে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও আনন্দঘন আবহে উদযাপিত যশোরে ত্রিমুখী সংঘর্ষে আহত ২,একজনের অবস্থা আশঙ্কাজনক মোস্তফা কামালকে খেলোয়াড়  ক্রীড়া সংগঠক ফুলের শুভেচ্ছা জানান যশোর সীমান্তে কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার আটক ১ যশোর পৌরসভার কোরবানির বর্জ্য দুপুর ১টা থেকে বিকেল ৪টার মধ্যে পরিষ্কারের নির্দেশ পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রতিমন্ত্রীর তহবিল থেকে ১ লাখ টাকা প্রণোদনা গৌরীপুরে মেয়র পদপ্রার্থী আবুল বাসেদ কাজল এর নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ যশোর যুবদলের বহিষ্কৃত নেতা জনিকে ঢাকা থেকে আটক ডিবি পুলিশের  জিজ্ঞাসাবাদ শেষে আদালতের সোপর্দ  যশোর ফরিদপুরে পারিবারিক কলহ ও আজানকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫ কালিগঞ্জে ভুমিহীনদের জমি দখলের চেষ্টা: ভাঙচুর ও মাছ লুটের অভিযোগ

যশোর যুবদলের বহিষ্কৃত নেতা জনিকে ঢাকা থেকে আটক ডিবি পুলিশের  জিজ্ঞাসাবাদ শেষে আদালতের সোপর্দ 

Reporter Name / ২৩ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

 

শহিদ জয়, যশোর :
যশোর যুবদল থেকে বহিষ্কৃত ও বিতর্কিত যুবদলের সাবেক প্রচার সম্পাদক এস্কেন্দার আলী জনিকে রাজধানী ঢাকা থেকে আটক করে যশোরে আনা হয়েছে। তাকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে মঙ্গলবার রাতে যশোর জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম তাকে নিয়ে যশোরে পৌঁছায়। মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,এস্কেন্দার আলী জনির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিশেষ করে যশোর বিএনপি ও যুবদলের কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
এ ঘটনায় সম্প্রতি যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ এবং সদস্য সচিব আনছারুল হক রানা বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতেই ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
যশোর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সুজন কুমার মন্ডল জানান,আটক জনিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd