• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা ফেরাতে যশোরে যৌথ অভিযান, জরিমানা ১৭ হাজার

Reporter Name / ৮০ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

আহবান নিউজ :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে যশোর-নড়াইল সড়কে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও বিআরটিএ। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি পরিবহনকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৫ মে) যশোর-নড়াইল রোডের ঝুমঝুমপুর এলাকায় জেলা প্রশাসন, যশোর ও বিআরটিএ, যশোরের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযান চলাকালে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় না করা, যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখা এবং সড়ক পরিবহন আইন মেনে চলার বিষয়ে পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়।
এ সময় অবৈধ রুট পারমিটসহ বিভিন্ন অভিযোগে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় তিনটি পরিবহনকে মোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন যশোর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস ও সোহাইব হাসান আকন্দ। প্রসিকিউশন প্রদান করেন বিআরটিএ, যশোরের ইনস্পেক্টর মো. তারিক হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd