• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে পৃথক অভিযানে মাদক উদ্ধার ৩ মাদক কারবারি আটক ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির অভিযোগে ল্যাব টেকনোলজিস্ট গ্রেপ্তার কেশবপুরে একই স্থানে দুই দফা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ যশোরে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি, দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

যশোরে ত্রিমুখি সংঘর্ষে চারজন নিহতের  ঘটনায় মামলা,আটক চালক কারাগারে

Reporter Name / ৫৩ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

আহবান নিউজ :

যশোর-খুলনার মহাসড়কের চাউলিয়া ফিলিং স্টেশনের সামনে কাভার্ড ভ্যানের সাথে ইজিবাইক ও ভ্যানের ধাক্কায় চারজন নিহতের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। চাউলিয়া গ্রামের
নিহত ভ্যান চালক আনোয়ার হোসেনের স্ত্রী লিপি খাতুন (৩০) মামলাটি করেন।
মামলার আসামি কভার্ডভ্যান (ঢাকা মেট্টো-ট-১৮-০৩২৩) চালক মাসুদুর রহমানকে (৪০) ইতোমধ্যে আটক করা হয়েছে। রোববার (২৪ মে) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
লিপি খাতুন এজাহারে উল্লেখ করেছেন, গত শনিবার (২৩ মে) সকাল ১০টার দিকে তার স্বামী ভ্যান নিয়ে চাউলিয়া ফিলিং স্টেশনের সামনে পৌছালে বিপরীত দিক দিয়ে আসা কাভার্ডভ্যানটি তার ভ্যান ও একটি ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ভ্যান ও ইজিবাইক দমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান তার স্বামী আনোয়ার হোসেন, যাত্রী বৃষ্টি রাণী সাহা, তার শিশুপুত্র সৌভিক সাহা ও ইজিবাইক চালক ঘুনি পূর্বপাড়ার আইয়ুব হোসেন। ঘটার পরপরই বিক্ষুব্ধ জনতা কাভার্ডভ্যান চালককে আটক করে এবং কাভার্ডভ্যানে আগুন লাগিয়ে দেয়।
হাইওয়ে পুলিশ ফঁাড়ির এসআই ইয়াসির আরাফাত জানিয়েছেন, জনগণ কর্তৃক আটক চালক মাসুদুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd