• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে পৃথক অভিযানে মাদক উদ্ধার ৩ মাদক কারবারি আটক ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির অভিযোগে ল্যাব টেকনোলজিস্ট গ্রেপ্তার কেশবপুরে একই স্থানে দুই দফা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ যশোরে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি, দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

ভিজিডির চাল আত্মসাতে সাবেক ইউপি চেয়ারম্যানের ১৩ বছরের কারাদণ্ড

Reporter Name / ৫৬ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

আহবান নিউজ :

দরিদ্র নারীদের জন্য বরাদ্দকৃত ভিজিডির চাল আত্মসাতের দায়ে যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবুল আক্তারকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে অর্থদণ্ড ও আত্মসাৎকৃত চালের সমমূল্য রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়েছে।

রোববার যশোরের বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত বাবুল আক্তার অভয়নগর উপজেলার আতিয়ার গাজীর ছেলে।

দুদকের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, ২০১৭-১৮ অর্থবছরে ২৬০ জন উপকারভোগীর জন্য ৭ হাজার ৮০০ কেজি ভিজিডির চাল বরাদ্দ দেওয়া হয়। ২০১৮ সালের ১০ ডিসেম্বর বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান বাবুল আক্তার সরকারি গুদাম থেকে চাল উত্তোলন করলেও তা উপকারভোগীদের মধ্যে বিতরণ না করে আত্মসাৎ করেন।

এ ঘটনায় ইউপি সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ২০১৯ সালের ১৬ জানুয়ারি অভয়নগর থানায় মামলা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রানী মজুমদার।

মামলার তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত দণ্ডবিধির ৪০৯ ধারায় বাবুল আক্তারকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেন। এছাড়া দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় আরও ৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া আত্মসাৎকৃত চালের সমমূল্য ৩ লাখ ৩৭ হাজার ৫০৮ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত। উভয় ধারার সাজা ধারাবাহিকভাবে কার্যকর হওয়ায় তাকে মোট ১৩ বছর কারাভোগ করতে হবে।

রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশ দেন বিচারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd