• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে পৃথক অভিযানে মাদক উদ্ধার ৩ মাদক কারবারি আটক ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির অভিযোগে ল্যাব টেকনোলজিস্ট গ্রেপ্তার কেশবপুরে একই স্থানে দুই দফা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ যশোরে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি, দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

যশোরে শ্যালিকাকে ধর্ষণ মামলায় আলোচিত চিকিৎসক ডা. রাফসান জানি আটক

Reporter Name / ৬১ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

আহবান নিউজ :

শ্যালিকাকে ধর্ষণের মামলায় যশোরের আলোচিত চিকিৎসক ও মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাফসান জানিকে আটক করেছে মণিরামপুর থানা পুলিশ। শনিবার রাতে যশোর শহরের উপশহর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ওবাইদুর রহমান। তিনি জানান, ভুক্তভোগীর দায়ের করা ধর্ষণ মামলার পর থেকেই ডা. রাফসান জানি আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন তাকে খুঁজে না পাওয়ায় পুলিশ বিভিন্ন স্থানে নজরদারি বাড়ায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, প্রায় তিন বছর আগে লেখাপড়া করানো ও নিজের সন্তানদের দেখাশোনার কথা বলে শ্যালিকাকে যশোরে নিয়ে আসেন ডা. রাফসান জানি। সেখানে অবস্থানকালে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় বলে অভিযোগ ওঠে। এছাড়া সেই ঘটনার ভিডিও ধারণ করে ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল করার অভিযোগও রয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, পরে বিয়ের আশ্বাস দিয়ে মণিরামপুরে একটি বাসা ভাড়া নিয়ে ভুক্তভোগীকে সেখানে রাখা হয়। বিভিন্ন সময় ভয়ভীতি ও মানসিক চাপ প্রয়োগ করে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী।

এদিকে ডা. রাফসান জানিকে ঘিরে এর আগেও নানা অভিযোগ উঠে আসে। তার বিরুদ্ধে দুই সাংবাদিক পৃথক মামলাও করেছেন। ঘটনাটি নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd