• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

রামিসাসহ সারাদেশে নারী নিপীড়ন ও হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন

Reporter Name / ৮১ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

আহবান নিউজ :

রামিসাসহ সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন ও হত্যার ঘটনার প্রতিবাদে যশোরে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) সকাল ১১টা থেকে প্রেসক্লাব যশোরের সামনে “নিপীড়ন বিরোধী যশোর”-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন ও সমাবেশে ছাত্র-যুবক, শিক্ষক, সাংস্কৃতিককর্মী, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রাশেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য সচিব কমরেড হাসিনুর রহমান, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড তসলিম উর রহমান, গণতান্ত্রিক আইনজীবী সমিতির জেলা সাধারণ সম্পাদক মাহামুদ হাসান বুলু, শিক্ষাবিদ প্রফেসর ইসরারুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তারিকুল ইসলাম তারু, ইসলামিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সৈয়েদা বানু শিল্পী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক অমিও রহমান, শিক্ষক খানজাহান আলী শান্ত ও শ্যামল শর্মাসহ অনেকে।

বক্তারা বলেন, দেশে ধারাবাহিকভাবে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা বেড়ে চলেছে। বিচারহীনতার সংস্কৃতি ও প্রশাসনিক ব্যর্থতার কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তারা বলেন, নারী নির্যাতনের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি অসুস্থ সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন।

সমাবেশে বক্তারা বলেন,“যে সমাজে নারী নিরাপদ নয়, সে সমাজ কখনো সভ্য বা মানবিক হতে পারে না। ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে সংগঠিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

এসময় রামিসাসহ সারাদেশের নির্যাতিত নারী ও শিশুদের প্রতি সংহতি প্রকাশ করা হয়। পাশাপাশি ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বক্তারা বিচারহীনতার সংস্কৃতি বন্ধ, নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

মানববন্ধন থেকে নারী নিপীড়ন, ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd