• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান ইয়াবা-গাঁজাসহ আটক ১

Reporter Name / ৮০ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

আহবান নিউজ :
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি টিমের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তির নাম মোন্না গাজী। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা,১৬০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বুধবার (২০ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রেলগেট পশ্চিমপাড়া এলাকার জোসনা বেগমের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় টের পেয়ে পালানোর চেষ্টা করলে মোন্না গাজীকে আটক করা হয়। পরে তার ঘর তল্লাশি করে মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) আটক মোন্না গাজীকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি ষষ্টিতলা বুনোপাড়া রোড এলাকার মৃত রহমান আলী গাজীর ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd