• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় অবস্থিত কামতা-২ নং কূপের স্পাড-ইন কার্যক্রমের শুভ উদ্বোধন

Reporter Name / ১১৫ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

আহবান নিউজ :

বৈদেশিক নির্ভরতা কমিয়ে দেশীয় সম্পদের পূর্ণাঙ্গ ব্যবহারের প্রতি জোর দিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সমৃদ্ধশালী অর্থনীতি বিনির্মাণে এবং ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নের মূল মেরুদণ্ড হচ্ছে জ্বালানি ও খনিজসম্পদ খাত।
২০ মে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় অবস্থিত কামতা-২ নং কূপের স্পাড-ইন কার্যক্রমের শুভ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিদ্যুৎ ও জ্বালানি ছাড়া দেশের শিল্পায়ন সম্ভব নয়। বর্তমানে দেশে প্রায় ৫৭০টি শিল্পকারখানা গ্যাস সংযোগের জন্য প্রস্তুত হয়ে আছে। হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট আটকে আছে। আমরা যদি তাদের গ্যাস দিতে পারি, তবে লাখো মানুষের কর্মসংস্থান হবে; যা রাষ্ট্রের ট্রিলিয়ন ডলার ইকোনমির স্বপ্নকে সত্যি করে তুলবে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমরা এমন একটি জায়গায় পৌঁছাতে চাই যেখানে চাহিদা ও সরবরাহের মধ্যে কোন ব্যবধান থাকবে না। তিনি বলেন, আমরা নতুন কূপ খননের বিষয়ে যেমন জোর দিচ্ছি; একই সাথে পুরানো কূপ গুলো সচল রাখার কাজ চালিয়ে যাচ্ছি। আমরা আশা করছি কামতা ২ এবং তিতাসের ৩ টি সহ মোট ৪ টি কূপ থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় গ্ৰিডে ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সংযুক্ত করা সম্ভব হবে।
তিনি বলেন, পূর্ববর্তী সরকার বরাবরই দেশীয় কোম্পানীকে গুরুত্ব কম দিয়েছে। অথচ আমাদের দেশের প্রতিষ্ঠান গুলোতে আপনারা যারা কাজ করেন, তারা যথেষ্ঠ মেধাবী, উচ্চ শিক্ষিত এবং যোগ্য। আমরা এই মেধা ও দক্ষতাকে কাজে লাগাতে চাই।
কূপ খনন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো: আব্দুল মান্নান, পরিচালক (অর্থ) এ, কে, এম, মিজানুর রহমান, পরিচালক (অপারেশন্স এন্ড মাইন্সমো) মোঃ রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: আবদুল জলিল, বিজিএফসিএল এর প্রকৌশলী এ, কে, এম, জসীম উদ্দিন, সিসিডিসি এর ব্যবস্থাপনা ট্রাকচালক লিও শাওমিং প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd