• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে মাছের ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, ৫ লাখ টাকার ক্ষতির দাবি

Reporter Name / ১০০ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

আহবান নিউজ :
যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় পাঁচ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ঘের লিজগ্রহীতা সিরাজুল ইসলাম সিরাজ।
অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম সিরাজ আবু বক্কার মোল্লার ২০ বিঘার একটি মাছের ঘের পাঁচ বছরের জন্য লিজ নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। অভিযোগে তিনি উল্লেখ করেন,ঘেরটি লিজ নেওয়ার আগ থেকেই স্থানীয় কয়েকজন ব্যক্তি সেটি দখলের চেষ্টা করে আসছিলেন। পরে তিনি লিজ নেওয়ার পর অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে বিভিন্ন সময়ে হুমকি দিতে থাকে।
লিখিত অভিযোগে সিরাজুল ইসলাম দাবি করেন, গত ১২ মে রাত থেকে অভিযুক্তরা তার ঘেরের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করে। পরে রাতের কোনো এক সময় তারা ঘেরে বিষ প্রয়োগ করে পালিয়ে যায়। পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘেরে গিয়ে দেখেন, অধিকাংশ মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে। এতে তার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় রিফাত,ইউনুছ আলী ও ফারুক হোসেনসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগকারী বলেন, অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার মূল রহস্য উদঘাটন সম্ভব হতে পারে।
তিনি আরও জানান,বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় অভিযুক্তরা তার বা তার ঘেরের আরও ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করছেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, অভিযোগের বিষয়ে তদন্তের জন্য দেওয়া হয়েছে।
তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd