• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর বেনাপোলের চিহ্নিত মাদক কারবারি মামনি খাতুনের যাবজ্জীবন কারাদণ্ড 

Reporter Name / ৯৩ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

শহিদ জয়, যশোর :

ফেন্সিডিলে রাখার অপরাধে দোষী সাব্যস্ত করে যশোরের বেনাপোলের মাদক কারবারি মামনী খাতুন নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মামনি খাতুন যশোরের বেনাপোলের বড় আচড়া গ্রামের শুকুর আলীর স্ত্রী।

বুধবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৬ষ্ঠ আদালতের বিচারক মোসাঃ ফৌজিয়া হাফহা এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণে আদালত সূত্র জানা যায়, ২০১৭ সালের ৬ আগস্ট বেনাপোল পোর্টের বড় আচড়া গ্রামের বাগে জান্নাত এলাকার পেছনে অবস্থিত আসামির দুই তলা বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। অভিযানে নেতৃত্ব দেন বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেম।

সকাল ১১টার দিকে বাড়িতে তল্লাশি চালিয়ে দ্বিতীয় তলার পশ্চিম পাশের শোবার ঘরের খাটের নিচে রাখা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে বেনাপোল থানার এসআই সৈয়দ আলমগীর হোসেন মামনী খাতুনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

বুধবার রায় ঘোষণার পর বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd