• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর জেনারেল হাসপাতালে দালাল ও অনিয়মবিরোধী অভিযান, অ্যাম্বুলেন্স চালককে জরিমানা

Reporter Name / ১২০ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

আহবান নিউজ :
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দালাল ও অনিয়মবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধভাবে অ্যাম্বুলেন্স পার্কিং ও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এক চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসুদেব কুমার মালো ও আশিস কুমার দাস। এ সময় উপস্থিত ছিলেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আহসান কবির (বাপ্পি) এবং এসআই মো. হালিমসহ পুলিশের সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্স হাসপাতাল এলাকায় অবৈধভাবে পার্কিং করা অবস্থায় পাওয়া যায়। পরে অ্যাম্বুলেন্সটির চালক মো. আবুল কালাম আজাদকে গাড়ির বৈধ কাগজপত্র দেখাতে বলা হলে তিনি তা প্রদর্শন করতে ব্যর্থ হন।
এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত অ্যাম্বুলেন্স চালক আবুল কালাম আজাদকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। তিনি যশোর শহরের ঘোপ জেল রোড এলাকার বাসিন্দা। অ্যাম্বুলেন্সটির নম্বর চট্টগ্রাম-ছ ৭১-০০০১।
অভিযানকালে হাসপাতালের বিভিন্ন স্থান পরিদর্শন করা হয়। পাশাপাশি হাসপাতালের প্রধান ফটকের বাইরে গড়ে ওঠা অবৈধ দোকান অপসারণের জন্য দোকান মালিকদের নির্দেশ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd