• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যবিপ্রবির ফার্মেসি বিভাগের নবীনবরণ  ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name / ১৫৯ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬
{"data":{"source_platform":"mobile_2","pictureId":"5267748d992e48fcb0f174b72099fd0c","appversion":"8.5.0","stickerId":"","filterId":"","infoStickerId":"","imageEffectId":"","playId":"","activityName":"","os":"android","product":"retouch","originAppId":"7356","exportType":"","editType":"","alias":"","enterFrom":"enter_launch","capability_key":["edit"],"capability_extra_v2":{"edit":[{"panel":"brightness"},{"panel":"light_sensitive"},{"panel":"one_key_edit"}]},"effect_type":"tool","effect_id":"edit"},"source_type":"hypic","tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"awgvo7gzpeas2ho6","template_id":"","filter_id":[],"capability_key":["edit"],"capability_extra_v2":{"edit":[{"panel":"brightness"},{"panel":"light_sensitive"},{"panel":"one_key_edit"}]}}"}

আহবান নিউজ :
বর্ণাঢ্য র‍্যালি, নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১১ মে সকাল সাড়ে ১০ টায় ফার্মেসি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্যে জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় অনেক বড় পরিসরের জায়গা। এখানে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভালো বন্ধু নির্বাচন করা। ভালো বন্ধু তোমাদের সফলতার দিকে একধাপ এগিয়ে নিয়ে যাবে। আরেকটি বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে। সময়ের কাজ সময়ে করবে। সময়ের সঠিক ব্যবহারের মধ্য দিয়ে নিজেদের ক্যারিয়ার গঠনের পাশাপাশি দেশকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারবে।
ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এফ এম শহিদ উদ দৌলা’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. কিশোর মজুমদার, সার্ভিয়ার বাংলাদেশ অপারেশনের মার্কেটিং ডিরেক্টর মি. মহিউদ্দীন আন্দালিবসহ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিশারিজ অ্যান্ড ম্যারিন বায়োসায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুর রহমান, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. মো. আলাউদ্দিনসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী রাফিয়া তানজিম আফরিন ও বিউটি রাণী দে। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বিভাগটির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd