• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২ যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

যশোরে কিশোরকে অপহরণের চেষ্টা, কেয়ারটেকারের তৎপরতায় রক্ষা

Reporter Name / ৮০ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

আহবান নিউজ :
যশোর শহরে এক কিশোরকে অপহরণ করে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে। তবে ভবনের কেয়ারটেকারের উপস্থিতিতে সে যাত্রায় রক্ষা পায় সে।
অভিযোগ সূত্রে জানা যায়,শহরের চাঁচড়া ডালমিল পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা জাবির হোসেনের ছেলে বায়েজিদ হোসেন তাজ (১৫) ,গত ৪ মে বিকেল সাড়ে ৪টার দিকে খেলাধুলার জন্য বাড়ি থেকে বের হয়। সে যশোর পাল বাড়ি সড়কের সিআইডি অফিসের সামনে আজগরের চায়ের দোকানের কাছে পৌঁছালে অজ্ঞাতনামা এক ব্যক্তি তার নাম-পরিচয় জিজ্ঞাসা করে। পরিচয় দেওয়ার পর ওই ব্যক্তি ধারালো চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাকে জোরপূর্বক একটি ইজিবাইকে তুলে নেয়।
পরে তাকে শহরের চৌরাস্তা বস্তাপট্টি এলাকার গাজী পূর্বাচল টাওয়ার নামে একটি ১০ তলা ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় ভবনের কেয়ারটেকার লুৎফর সেখানে চলে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়।
পরে ভবনের লোকজন কিশোরটিকে জিম্মায় রেখে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। খবর পেয়ে তার বাবা ঘটনাস্থলে গিয়ে ছেলেকে উদ্ধার করেন। উদ্ধারকৃত কিশোর জানায়, অভিযুক্ত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর এবং গায়ের রং শ্যামলা। তাকে দেখলে শনাক্ত করতে পারবে বলে জানিয়েছে সে।
এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন,অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd