
আহবান নিউজ :
যশোর শহরের খড়কি এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ‘ডিকু বাহিনী’র প্রধান আক্তারুজ্জামান ডিকুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ মে) দুপুরে শহরের কাজীপাড়া আমতলা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
যশোর পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে জানানো হয়, ডিকুর বিরুদ্ধে থাকা একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।ওই পরোয়ানার ভিত্তিতেই পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আক্তারুজ্জামান ডিকুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময় এলাকায় প্রভাব বিস্তার করে খড়কিতে আধিপত্য বজায় রাখতেন ডিকু। সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। তবে তার অনুসারীরা এখনো এলাকায় সক্রিয় রয়েছে বলে অভিযোগ রয়েছে।