• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে বিজিবির হাতে ফেনসিডিল আটক মামলার রায় তিনজনের ১০ বছর করে কারাদণ্ড

Reporter Name / ৯০ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

শহিদ জয়, যশোর :
যশোরে ফেনসিডিল রাখার অপরাধে দোষী সাব্যস্ত করে যশোরের একটি আদালত তিন ব্যক্তিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। রোববার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী কামরুল ইসলাম এক রায় এ আদেশ দিয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞ আদালতের পেশকার শাহরিয়ার ইবনে আজাদ। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন,ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গ্রামের মৃত লোকমানের ছেলে সজিব হোসেন,বেনাপোল নামাজগ্রামের মৃত নুর হোসেনের ছেলে আজিজুর এবং বেনাপোল বাহাদুরপুর গ্রামের মৃত সুকচান সরদারের ছেলে ইয়াসিন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ জানা যায়, ২০২০ সালের ২৩ জানুয়ারি রাতে পর যশোর সীমান্ত থেকে বিজিবি জানতে পারে ,বেনাপোল থেকে একটি ট্রাকে ফেনসিডিল নিয়ে যশোরের দিকে আসছে। এ সময় তারা আমড়াখালী চেকপোস্টে অবস্থান নেয়। পরে ঝিনাইদহ-ট ০২০১৫৫ নম্বরের ট্রাকটি তল্লাশির জন্য দাঁড় করায়। এ সময় বিজিবি দেখে ট্রাকের হেলপার ও ড্রাইভার পালানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে ওই তিনজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের শরীরে লুকানো অবস্থায় ১৬ বোতল ফেনসিডিল এবং ট্রাকের মধ্যে একটি ব্যাগে থাকা আরও ৫০ বোতল—সর্বমোট ৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় আমড়াখালী বিজিবি চেকপোস্টের সুবেদার শাহীন মিয়া বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০২০ সালের ১৭ মার্চ এসআই মোস্তাফিজুর রহমান ওই তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। সর্বশেষ রোববার মামলার রায় ঘোষণার দিনে বিচারক তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সাজা প্রদান করেন। আসামিরা আটকের পর জামিনে বের হয়ে বর্তমানে পলাতক রয়েছে বলে বিজ্ঞ আদালতের পেশকার শাহরিয়ার ইবনে আজাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd