• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শিক্ষকতা ও সাংবাদিকতায় যুক্তদের নিয়ে যশোরে ‘টিচার্স জার্নালিস্ট এসোসিয়েশন’ গঠন: ইলিয়াস আহ্বায়ক, সোহেল সদস্য সচিব ময়মনসিংহের গৌরীপুরে এসএসসি- ৯৫ ও এইচএসসি-৯৭ ব্যাচের ঈদ আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অতি-প্রক্রিয়াজাত খাবারে স্বাস্থ্যঝুঁকি এবং করণীয়: বাংলাদেশ পরিপ্রেক্ষিত” শীর্ষক ওয়েবিনার আয়োজন যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহত যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক

প্রধানমন্ত্রী উপহার পেলো যশোরে শুভেচ্ছা জানানো সেই শিশু 

Reporter Name / ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

শহিদ জয়,যশোর :

প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা পেল যশোরে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো সাত মাসের শিশু আন নাসর-এর পরিবার। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় যশোর শহরের তসবির হলের সামনে বাড়িতে বিএনপি পরিবারের পক্ষ থেকে আন নাসর ও তার পিতা-মাতার হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। উপহার সামগ্রী পেয়ে আন নাসর-এর পিতা-মাতা আবেগপ্রবণ হয়ে পড়েন।

গত ২৭এপ্রিল প্রধানমন্ত্রী দিনব্যাপী সফরে যশোর যান। দুপুরে তিনি যশোর ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে গেলে সেখানে শিশু আন নাসরকে নিয়ে তার মা প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখার জন্য দাড়িয়ে ছিলেন। ফুল হাতে শিশু আন নাসরকে দেখে প্রধানমন্ত্রী বাস থেকে নেমে তাদের কাছে যান,একসাথে ছবি তোলেন ও কিছু সময় অতিবাহিত করেন। এরপর আজ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার সামগ্রী নিয়ে হাজির হন আমরা বিএনপি পরিবারের সদস্যরা। বাড়িতে গিয়ে আন নাসর ও তার পিতা মাতার হাতে তুলে দেন বিএনপি পরিবারের সদস্য সচিব মোকসেদুল মোমিন মিথুন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার সামগ্রী পেয়ে আন নাসর-এর পিতা সাজেদুর রহমান ও মাতা আফরোজা খানম আবেগপ্রবণ হয়ে পড়েন। তারা বলেন, প্রধানমন্ত্রী যশোর থেকে ফিরে তাদের সন্তানের কথা মনে রেখেছেন এবং উপহার সামগ্রী পাঠিয়েছেন,এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এই প্রাপ্তি তাদের জীবনের অন্যতম সেরা প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন তারা।

আন নাসর-এর পিতা সাজেদুর রহমান ও মাতা আফরোজা খানম প্রধানমন্ত্রী তারেক রহমানসহ তার পরিবারের দীর্ঘজীবন কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd